শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

লামায় রাতের আধাঁরে পাচারকালে ১৫ গরু জব্দ

৭১

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

বান্দরবানের আলীকদম-লামা-চকরিয়া সড়ক দিয়ে গভীর রাতে পাচারকালে ১৫টি গরু জব্দ করেছেন লামা থানা পুলিশ। মঙ্গলবার (২১ জুন) রাত ১টায় চোরাচালান কারবারীরা ট্রাকে করে রাতের আধাঁরে এইসব গরু নিয়ে যাওয়া সময় সন্দেহ হলে জব্দ করে লামা থানায় নিয়ে আসে পুলিশ।

জানা যায়, গত মাস দুয়েক ধরে চোরাকারবারি চক্র আন্তর্জাতিক সীমানা ডিঙ্গিয়ে থাইল্যান্ড থেকে মায়ানমার হয়ে পার্শ্ববর্তী উপজেলা আলীকদমের পাহাড়ি পথে বাংলাদেশে গরু নিয়ে আসে। পরে সময় সুযোগ বুঝে দেশীয় গরুর সাথে মিশিয়ে স্থানীয় পশুর হাটের টোকেন সংগ্রহ করে এইসব বিদেশী গরু দেশের বিভিন্ন স্থানে পাচার করে।
লামা থানা সূত্রে জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাত ১০টায় একটি ট্রাকে ১৫টি গরু আলীকদম হতে লামা সড়ক দিয়ে চকরিয়া নিয়ে যাওয়া হচ্ছিল। এতরাতে গরুর নেয়ার বিষয়টি সন্দেহ হলে পুলিশ গরুর কাগজপত্র যাচাই বাচাই করলে ব্যবসায়ীরা বিক্রয় টোকেন ছাড়া আর কোন কাগজপত্র দেখাতে সক্ষম হয়নি এবং টোকেনে ক্রেতা বিক্রেতার পরিপূর্ণ নাম ঠিকানা নেই। পরে সন্দেহজনক ইয়াংছা চেকপোস্টে জব্দ ১৫টি গরু মঙ্গলবার রাত ১টায় থানা হেফাজতে আনা হয়েছে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ক্রয় রশিদে ক্রেতা বিক্রেতার পরিপূর্ণ ঠিকানা না থাকা, দেশি কিংবা চোরাচালানকৃত কিনা প্রাথমিক ভাবে সুনির্দিষ্ট করা না যাওয়ায়, গরু গুলো হেফাজতে নেওয়া হলো। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত: বিভিন্ন সূত্রে জানা গেছে, ত্রি-দেশিয় একটি স্মাগলার দল সীমান্তে চোরাচালান কর্মকান্ড চালিয়ে আসছে। সম্প্রতি কোরবানীর মৌসুমকে সামনে রেখে তারা গরু বাজারজাতে বাংলাদেশকে টার্গেট করেছে। ভৌগোলিকভাবে অনুকূল হওয়ায় থাইল্যান্ডের এ সব গরু মায়ানমার হয়ে আলীকদম-নাইক্ষ্যংছড়ির হয়ে পাহাড়ি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসে।