শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভা

কাপ্তাইয়ে ৪২বছরের পুরোনো মসজিদ পাহারধস ও প্রবলবর্ষণে হুমকির মুখে

৩৬

॥ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৪২বছরের পুরাতন শিলছড়ি বাজার মসজিদটি প্রবলবর্ষণে হুমকির মুখে। অবিরাম বৃষ্টি ও পাহাড় ধসের ফলে ওই মসজিদের পশ্চিম পাশে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। মসজিদটি ভাঙ্গনরোধের জন্য সম্প্রতি গত ২বছর আগে ৫নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ হতে একলক্ষ টাকা ও এলাকার লোকজন আরোও দেড় লক্ষ টাকা সংগ্রহ করে একটি ধারক দেওয়াল নির্মাণ করেন। চলমান প্রবলবর্ষণে সে দেওয়ালটিও ভেঙ্গে এখন মসজিদটি হুমকির মুখে পড়েছে। যে কোন সময় মসজিদটি ভেঙ্গে পড়বে বলে আশঙ্কা করছে এলাকার লোকজন।
ভাঙনের ফলে মসজিদটির একটি পিলার বাহির হয়ে গেছে।

মসজিদের ইমাম মাওলানা আরিফ হোসেন জানান, নামাজ আদায় করতে গেলে ভয় হয়। এলাকার মুসল্লি মোঃ জামাল উদ্দীন, জুয়েল, মাহাবুব ও রফিক জানান, আমরা মসজিদটি নিয়ে ভয়ে আছি। বর্ষণের ফলে মসজিদের পশ্চিম পাশে ব্যাপক ভেঙে গেছে। মুসল্লিরা নামাজ আদায় করতে এখন ভয় পাচ্ছেন। প্রশাসন এগিয়ে না আসলে শিলছড়ি বাজার মসজিদটি রক্ষা করা কঠিন হবে।

এ বিষয়ে ৫নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ ৯নং ওয়ার্ড ইউপি সদস্য সরোয়ার হোসেন জানান, প্রতিষ্ঠার ৪২ হয়েছে শিলছড়ি বাজার মসজিদ। চলমান প্রবলবর্ষণ ও পাহাড় ধসে মসজিদটির পশ্চিম পাশে ব্যাপক ভেঙ্গে গেছে। এলাকার মুসল্লিরা নামাজ আদায় করতে এখন ভয় পায়। তাই প্রশাসন অতিদ্রুত মসজিদটি রক্ষায় একটি রিটার্নিং ওয়াল নির্মাণ করার দাবি জানান।