শিরোনাম
বান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের (রাবিপ্রবি)’র নতুন ভিসি ড. মোঃ শফিকুল ইসলামরাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণ

কাপ্তাইয়ে কোভিড-১৯ প্রতিরোধমূলক ধর্মীয় নেতাদের নিয়ে অরিয়েন্টেশন

৩৭

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাইয়ে কোভিড-১৯ প্রতিরোধমূলক সম্পৃক্ত করার লক্ষে ধর্মীয় নেতাদের নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সয়ে অরিয়েন্টেশন করা হয়েছে। সোমবার (২০জুন) সকাল ১১টায় ইউনিসেফের সহযোগিতায়, এডাবের সম্মনয়ে সামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থা মনীষার আয়োজনে এ অরিয়েন্টেশন করা হয়।

মনীষার ভলেন্টিয়ার আসিফুল ইসলামের সঞ্চলনায় সভাপতিত্ব করেন মনীষা প্রজেক্ট ম্যানেজার আনিসুল ইসলাম তুহিন। প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ । প্রধান আলোচক ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহ নেওয়াজ। বক্তব্য রাখেন এডাব আইএসপি রিপন চাকমা, উপজেলা ধর্মীয় নেতা মাওলানা সোলাইমান,অধ্যক্ষ ভধন্ত উত্তমালংকার ভিক্ষু, ও পুরোহিত পিন্টু চক্রবর্তী।

আলোচনায় কোভিড-১৯ বিষয়ে জনগনকে সচেতনমূলক কাজে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। এবং প্রতিটি স্কুল,পাড়াকেন্দ্র এলাকায় এবং ধর্মীয় প্রতিষ্ঠানে কোভিড-১৯ বিষয়ে সচেতন করার বিষয়ে অবহিত করা হয়। উক্ত অরিয়েন্টেশন কর্মশালা বিভিন্নস্থরের ৪০জন অংশগ্রহণ করে।