শিরোনাম
বান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের (রাবিপ্রবি)’র নতুন ভিসি ড. মোঃ শফিকুল ইসলামরাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণ

দীঘিনালায় বন্যা দূর্গত পরিবারের পাশে সেনাবাহিনী

৩৩

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অতি বর্ষণে মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়ে মেরুং-র নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে অন্তত ৪ শতাধিক বসতবাড়ি পাহাড়ি ঢলের বন্যার পানি প্রবেশ করে। এছাড়া নিচু এলাকার রাস্তা -ঘাট ঢুবে গেছে এতে লংগদু- মেরুং- দীঘিনালা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

গত ৪ দিনে উপজেলার ভারী বর্ষণে উজান থেকে আসা পাহাড়ী ঢলে মাইনী নদীর তীরবর্তী নিম্নঅঞ্চল এলাকায় পানিতে প্লাবিত হয়। এদিকে পানি বন্ধি পরিবারের লোকজন আশ্রয় কেন্দ্রে ও নিকটস্থ আত্নীয়-স্বজনের বাসায় আশ্রয় নিয়েছে। পানির নিচে তলিয়ে গেছে মৌসুমী শাকসবজি, বীজতলা ও মাছ চাষের পুকুর।

সোমবার(২০জুন) মেরুং ইউনিয়নের আশ্রয়কেন্দ্র আশ্রয় নেয়া পরিবার গুলোতে দীঘিনালা সেনা জোনের পক্ষ থেকে ত্রান সামগ্রি রান্না করা খাবার বিতরণ করেন মেজর নাজিম আহমেদ পিএসসি। এসময় উপস্থিত ছিলেন মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোছা: মাহমুদা বেগম লাকী। ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে চাল, আটা, চিনি, ডাল, লবন, বিস্কুট, পানি ও খাবার স্যালাইন। মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোছা মাহমুদা বেগম লাকী বলেন, বন্যায় আমার ইউনিয়ন বেশি ক্ষতি গ্রস্থ হয়েছে। ৪৫ পরিবার আশ্রয় কেন্দ্র অবস্থান করছে। আর ৪শতাধিক পানি বন্দী হয়ে আত্নীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে।