শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে সামাজিক সুরক্ষায় প্রবেশাধিকার বিষয়ক সেমিনার

৪২

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের উদ্যোগে সামাজিক সুরক্ষায় প্রবেশাধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) সকালে মানিকছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বান্দরবন প্রকল্প অফিসের হিসাব ও প্রশাসন অফিসার নেছারুল আলম খান’র সভাপতিত্বে সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী, কৃষি কর্মকর্তা মোঃ হাছানুর রহমান, মৎস্য কর্মকর্তা প্রনব কুমার সরকার, ভ্যাটেরিনারী সার্জন রনী কুমার দে, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ কামরুল আলম, সমাজসেবা অফিসার (ভা.) আব্দুল মান্নান বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা সরকারি দপ্তরের নানা সুযোগ-সুবিধার সম্পর্কে উপকারভোগীদের মাঝে তুলে ধরে বলেন, সরকারিভাবে মানুষের জীবনমান উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। সরকারি নানা সুবিধা ভোগের মাধ্যমে অনেকেই উপকৃত হচ্ছেন। তাছাড়া অনেকেই না জানার কারণে সে সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাছাড়া প্রত্যন্ত অঞ্চলের অনেকেরই সরকারি বিভিন্ন দপ্তরের কাজের পরিধি সম্পর্কে জানা নেই। কৃষি বিভাগ যেমন কৃষকদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে চাষাবাদের সুপরামর্শ দিয়ে যাচ্ছেন, তেমনি সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করছেন সমাজসেবা অধিদপ্তর, মৎস্যচাষীদের উদ্বুদ্ধকরণেও কাজ করছেন মৎস্য অধিদপ্তর। এছাড়াও সমাজে পিছিয়ে পড়া নারীদের প্রশিক্ষণের মাধ্যমে সাবলম্বি হিসেবে গড়ে তুলতে ও বাল্যবিবাহরোধে কাজ করে যাচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তর। তাই ঘরে বসে না থেকে সরকারি বিভিন্ন দপ্তরে সুবিধা সম্পর্কে জানতে ও সেই সকল সুবিধা ভোগ করতে সরকারি দপ্তরে আসার আহব্বান জানান বক্তারা।