শিরোনাম
খাগড়াছড়ির দীঘিনালায় বন বিভাগের ২২ হাজার চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাই এ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দরাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গ্রাহকের বিদ্যুৎ অফিস ঘেরাওঅপরাধীর কোনো দল বর্ণ বা সমাজ নেই, তাদের পরিচয় কেবলই অপরাধী: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের (রাবিপ্রবি)’র নতুন ভিসি ড. মোঃ শফিকুল ইসলাম

গোমতীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ডেউটিন ও নগদ অর্থ প্রদান

৩৪

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গুমতি ইউনিয়নের গুমতি বাজার এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৩ দোকানির মাঝে নগদ টাকার চেক ও ডেউটিন বিতরন করেছেন উপজেলা প্রশাসন।

মঙ্গলবার(১৪জুন) দুপুরের দিকে গুমতি ইউনিয়নের বাজার এলাকার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ টাকার চেক ও ডেউটিন তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব।

এসময়, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইসতিয়াক আহমেদ, গুমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তফাজ্জল হোসেন, উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, গুমতি বাজার এলাকায় কসমেটিক দোকান থেকে গত রাতে বৈদ্যুতিক সটসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৩ টি দোকানের আনুমানিক প্রায়২০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিকরা।

ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের উপজেলা প্রশাসনও দূর্যোগ ব্যবস্হপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের পক্ষথেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩ দোকান মালিক মোঃ আলী আশ্রাফ, মোঃ নুরুল ইসলাম, মোঃ সোহেল মিয়াকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষথেকে মানবিক সহায়তা দুই বান করে মোট ৬ বান টিন প্রদান করা হয়। এবং আগামীকাল জেলা প্রশাসক খাগড়াছড়ির পক্ষ হতে ৩ জনকে ৭,৫০০/- টাকা করে মোট-২২,৫০০/- টাকা মানবিক সহায়তা হিসাবে প্রদান করা হবে বলে জানান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব।