শিরোনাম
বান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিতখাগড়াছড়ির দীঘিনালায় বন বিভাগের ২২ হাজার চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাই এ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দরাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গ্রাহকের বিদ্যুৎ অফিস ঘেরাওঅপরাধীর কোনো দল বর্ণ বা সমাজ নেই, তাদের পরিচয় কেবলই অপরাধী: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালত

কাপ্তাইয়ে পপুলার বীমার মেয়াদোত্তীর্ণ চেক হস্তান্তর ও কর্মী সমাবেশ

৩৭

মোঃ কবির হোসেন ॥

রাঙ্গামাটির কাপ্তাই শাখার পপুলার লাইফ ইন্সুরেন্স কোঃলিঃ ইসলামী বীমা তাকাফুল চেক হস্তান্তর ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪জুন) সকালে তাকাফুল প্রকল্প কাপ্তাই শাখার এই চেক হস্তান্তর ও কর্মী সমাবেশ হয়।

এতে সভাপতিত্ব করেন কাপ্তাই নতুনবাজার শাখা ইনচার্জ দিদারুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন, পপুলার লাইফ ইন্সুরেন্স কোঃলিঃ উধবতন উপব্যবস্থাপনা পরিচালক নওশের আলী নাঈম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাকাফুল প্রকল্প নির্বাহী পরিচালক মুহাম্মদ ফরিদ উদ্দিন নিজামী, মো.বেলাল উদ্দিন চট্রগ্রাম প্রকল্প ইনচার্জ ইসলামী তাকাফুল বীমা, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি মোঃ কবির হোসেন,ইউপি সদস্য সিরাজুল ইসলাম ও এজিএম তোফাজ্জল হোসেন প্রমুখ। প্রধান অতিথি সকলকে ঘরে,ঘরে একটি করে বীমা করার আহবান জানান। পরে মেয়াদোত্তীর্ণ চেক হস্তান্তর করা হয়।