শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

জমিয়তে আশেকানে মাইজভাণ্ডারী

বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি ও অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

১৫৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥

ফিদাকা ইয়া রাসূলাল্লাহ (দ.), ফিদাকা ইয়া রাসূলাল্লাহ (দ.) ধ্বনিতে মুখরিত চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বর। গত বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে জমিয়তে আশেকানে মাইজভাণ্ডারী এর উদ্যোগে রাসূলে পাক (দ.) ও হজরত মা আয়েশা সিদ্দিকা (রা.) সম্পর্কে ভারতের নূপুর শর্মা ও দিল্লীর মিডিয়া প্রধান নবীন জিন্দালের চরম অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে ‘প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন’ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জমিয়তে আশেকানে মাইজভাণ্ডারী এর সভাপতি আওলাদে রাসূল (দ.), আওলাদে গাউছুল আজম মাইজভাণ্ডারী অ্যাডভোকেট সৈয়দ মিফতাহুন নূর মাইজভাণ্ডারী। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন আওলাদে খলিফায়ে গাউছুল আজম মাইজভাণ্ডারী,আলেম ওলামাবৃন্দ এবং সর্বস্তরের আশেকে রাসূলবৃন্দ।

সমাবেশে রাসূলে পাক (দ.) সম্পর্কে চরম অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা জ্ঞাপন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহবান জানানো হয়।