শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আগামী ১৫ জুন লংগুদুর বিপক্ষে খেলবেন বরকল টিম

১০৮

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট,বালক-বালিকা(অনুর্ধ্ব-১৭) আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় আগামী ১৫ জুন রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে লংগুদু উপজেলার বিপক্ষে খেলবেন বরকল উপজেলা টিম। শুক্রবার (১১ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে বরকল উপজেলা প্রশাসনের অফিসিয়াল পেইজে এ তথ্য নিশ্চিত করা হয়।

বরকল ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক টিটু দেওয়ান এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, বরকল উপজেলা টিম জয়ী হবার সম্ভাবনা বেশি। এবং লংগুদু উপজেলাকে হারিয়ে বরকল জয়লাভ করবে এক্ষেত্রে তিনি আশাবাদী।

তিনি আরো জানান,বরকল টিম জেলা পর্যায়ে যেকোনো টিমের সাথে মুখোমুখি খেলতে বরকল ক্রীড়া সংস্থা থেকে যতটুকু সম্ভব সাপোর্ট দেয়া হচ্ছে। আর জেলা পর্যায়ে খেলোয়াড়রা ভালো পারফরমেন্স করলে অবশ্যই জেলা ক্রীড়া সংস্থার এবং বরকল উপজেলা প্রশাসনের সহযোগিতা থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।