শিরোনাম
এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্টজলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত কাপ্তাইয়েজয় পরাজয় থাকবে তবে মানুষের মাঝে মিলন মেলা আর বন্ধুত্বের জয় হবে: লে. কর্ণেল মীর মোরশেদОткройте для себя мир азарта в Казино Пин-ап с большими деньгами!আগামী পাঁচ বছরে ৫ লক্ষ বৃক্ষরোপণ করবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডখাগড়াছড়ির রামগড়ে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধনলংগদু রাজনগর বিজিবি জোনের পক্ষে সোলার প্যানেল ও সেলাই মেশিন বিতরণকাপ্তাইয়ে পাহাড় ধসের ৯ বছর, এখনোও ঝুঁকিতে ৫শত পরিবারكيفية حل المشكلات الشائعة في وان اكس بت للايفونЛучшие способы скачать 1хбет приложение для ставок на Android

দীঘিনালায় সরকারী ড্রেন দখল করে গৃহ নির্মাণ

৩৮

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়েনের মধ্য বোয়ালখালী এলাকায় সড়কের ড্রেন দখল ও পাহাড় কেটে গৃহ নির্মাণের অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর অভিযোগ, রশিক নগর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের (মধ্য বোয়ালখালী) পাশ দিয়ে চলে গেছে এলজিইডির নির্মিত মধ্য বোয়ালখালী-রশিক নগর সড়ক। এ সড়কে প্রতিদিন শতশত গাড়ি যাতায়াত করে। এ সড়কের সাইট ড্রেন দখল করে পাহাড় কেটে গৃহ নির্মাণ করছে স্থানীয় মোঃ ওবায়দুল হক।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের সাইট ড্রেন দখল করে ড্রেনের উপর ওয়াল তুলে গৃহ নির্মাণ করছে মোঃ ওবায়দুল হক। এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল হক প্রতিনিধিকে উল্টো বলেন, আমি ড্রেনের উপর ওয়াল তুলেছি তাতে আপনাদের কি?

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানা, একেতো পাহাড় কেটে গৃহ নির্মাণ করা হচ্ছে। তারমধ্যে সড়কের ড্রেন দখল। এতেকরে বর্ষাকালে পাহাড় ধসের পাশাপাশি রাস্তায় চলাচলে বিঘ্নতা ঘটবে। এখনি এসব অবৈধ কার্যক্রম বন্ধ করা উচিৎ।

জানতে চাইলে দীঘিনালা এলজিইডির প্রকৌশলী রাজু আহমেদ জানান, সড়ক ও সড়কের ড্রেনের উপর ওয়াল তোলা পুরোপুরি অবৈধ। আমি এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করবো।