শিরোনাম
এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্টজলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত কাপ্তাইয়েজয় পরাজয় থাকবে তবে মানুষের মাঝে মিলন মেলা আর বন্ধুত্বের জয় হবে: লে. কর্ণেল মীর মোরশেদОткройте для себя мир азарта в Казино Пин-ап с большими деньгами!আগামী পাঁচ বছরে ৫ লক্ষ বৃক্ষরোপণ করবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডখাগড়াছড়ির রামগড়ে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধনলংগদু রাজনগর বিজিবি জোনের পক্ষে সোলার প্যানেল ও সেলাই মেশিন বিতরণকাপ্তাইয়ে পাহাড় ধসের ৯ বছর, এখনোও ঝুঁকিতে ৫শত পরিবারكيفية حل المشكلات الشائعة في وان اكس بت للايفونЛучшие способы скачать 1хбет приложение для ставок на Android

গুইমারার হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্টিত

৪১

॥ মাইন উদ্দিন বাবলু,গুইমারা ॥

খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়ায় অবস্থিত হাফছড়ি উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২২ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১১ জুন) সকাল ১০ টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় অনুষ্ঠানে হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের সভাপতি কংজরী চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংশে চৌধুরী। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষার্থীদের অভিভাবকসহ বিদ্যালয়ের সকল শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক মোহাম্মদ ফরিদ উদ্দিন। এছাড়াও বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন রাজিয়া সুলতানা এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে থেকে বক্তব্য রাখেন দশম শ্রেণির শিক্ষার্থী তানজিনা আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, শিক্ষার্থীরা যেন মনোযোগ সহকারে লেখাপড়া করে সুনাগরিক হয়ে গড়ে ওঠে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে।
আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। আগামী দিনে তোমাদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সু-শাসন প্রতিষ্টায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। তবেই দেশ দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত হবে।

বক্তব্য শেষে বিদায়ী ছাত্র-ছাত্রীদের সফলতা কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।