শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের গণশুনানি

সংবাদপত্রে প্রকাশিত তথ্য থেকেও প্রকল্প গ্রহন: চেয়ারম্যান নিখিল

৩৫

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে চেয়ারম্যানের অফিস কক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এর উপস্থিতিতে গণশুনানি অনুষ্ঠিত হয়।

এসময় গণশুনানিতে উপস্থিত ছিলেন, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, বাজেট ও অডিট অফিসার মোঃ নুরুজ্জামান, শুভদর্শী ভান্তে, বিহারী চাকমা, বেনুকা ত্রিপুরা, উষা কিরণ চাকমা, নানিয়ারচর; জটিল কান্তি চাকমা, মহালছড়ি খাগড়াছড়ি,আজগর রাজস্থলী, চির জ্যোতি চাকমা, মহালছড়ি, কালাময় চাকমা মহালছড়ি এবং রজু চাকমা, মহালছড়ি প্রমুখ উপস্থিত ছিলেন।

গণশুনানিতে রাঙ্গামাটি সদর ও খাগড়াছড়ির বিভিন্ন উপজেলাধীন দুর্গম এলাকা হতে সুবিধাভোগীরা গণশুনানিতে অংশগ্রহণ করেন। গণশুনানিতে উন্মুক্ত আলোচনা করা হয়। সেবা প্রত্যাশীদের প্রত্যেককের আবেদন ও বক্তব্য গ্রহণ করা হয়। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আওতায় দুর্গম এলাকায় সোলার হোম সিস্টেম, রাস্তা নির্মাণ, ফুট ব্রীজ নির্মাণ, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো উন্্নয়ন প্রকল্প গ্রহণের বিষয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এর বরাবর আবেদন জানান। সেবা প্রত্যাশীদের হতে প্রাপ্ত আবেদনগুলো যাচাই বাছাই করে আগামীতে গুরুত্বসহকারে বোর্ড কর্তৃক বাস্তবায়নযোগ্য পরিকল্পনায় অন্তর্ভূক্ত করা হবে মর্মে গণশুনানিতে বোর্ডের চেয়ারম্যান আবেদনকারীদের আশ^স্ত করেন।

চেয়ারম্যান আরো বলেন যে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড স্থানীয় জনমানুষের চাহিদা প্রেক্ষিতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে থাকে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তিন পার্বত্য জেলায় যেকোন দুর্গম এলাকার কৃষি, যাতায়াত, সমাজকল্যাণ, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা সম্প্রসারণ, আর্থ-সামাজিক উন্নয়ন সংক্রান্ত কোন প্রিন্ট কিংবা ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রকাশিত হলে সেটাকে অত্যন্ত গুরুত্বসহকারে বিবেচনা করা হয়। তাই দুর্গম পার্বত্য এলাকার জনমানুষ কষ্ট করে বোর্ডে এসে আবেদনপত্র দাখিলের জন্য আসার প্রয়োজন হয়না বলে তিনি জানান। পরে গণশুনানিতে অংশগ্রহণ করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।