শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মানিকছড়িতে প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগ বিষয়ক দিনব্যাপি কর্মশালা

৬০

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

মানিকছড়িতে তৃণমূল পর্যায়ে সমস্যা চিহ্নিতকরণ এবং তা বাস্তবায়নের লক্ষে সুপারিশ উপস্থাপনে প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জুন) সকালে উপজেলা পরিষদ টাউন হলে প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সূচয়ণ চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আসিটি) গোলাম মোঃ বাতেন। অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। কর্মশালায় প্রধানমন্ত্রীর বিশেষ দশটি উদ্যোগ নারী ক্ষমতায়ণ, আশ্রয়ন, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর মানসিক বিকাশ, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, সবার জন্য বিদ্যুৎ ও সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার ৫০ জন প্রতিনিধি প্রধানমন্ত্রীর বিশেষ দশটি উদ্যোগে বাস্তবায়নে সমস্যা ও প্রতিকার বিষয়ে সুপারিশ প্রদান করেন। দশজন করে পাঁচটি দলে বিভক্ত হয়ে আলাদা আলাদাভাবে দলগত কার্যক্রমের অংশ হিসেবে সমস্যা ও প্রতিকার ব্যবস্থা গ্রহণে নানা সুপারিশ উপস্থাপনা করেন দলনেতাগণ। এতে সংশ্লিষ্ট দশ উদ্যোগে নিয়ে কমিটির

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আসিটি) গোলাম মোঃ বাতেন বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রুপান্তরিত করতে হলে অবশ্যই তৃণমূলের সাধারণ মানুষের সমস্যা ও তা সমাধানের মতামতকে গুরুত্ব দিতে হবে। সাধারণ মানুষের মতামতকে বাদ দিয়ে প্রধানমন্ত্রীর ঘোষিত বিশেষ দশ উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব না। সাধারণ মানুষের চাহিদাকে অগ্রাধিকার দিতে হবে। তবেই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করার স্বপ্ন বাস্তবায়ন হবে। এ সময় প্রধানমন্ত্রীর স্বপ্ন ও ঘোষিত বিশেষ দশ উদ্যোগ তৃণমূল পর্যায়ে বাস্তবায়নের লক্ষে সকলের আন্তরিকতা সহযোগিতা কামনা করেন তিনি।