শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

লামায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টশন কর্মশালা

৪১

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম ৫ম পর্যায় (১ম সংশোধন) শীর্ষক প্রকল্পের আওতায় নের্তৃস্থানীয় ব্যক্তিবর্গ নিয়ে ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮জুন) ১০টায় থেকে দুপুর পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, লামা অফিসে গণযোগাযোগ অধিদফতর, তথ্য ও সম্প্রসারণ মন্ত্রানালয় আওতাধীন লামা তথ্য অফিসের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সভায় সাম্প্রদায়িকতা, গুজব অপপ্রচার প্রতিহিংসার রাজনীতি, করোনাভাইরাস সংক্রমণ রোধ করোনা টিকা গ্রহণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ, জন্ম নিবন্ধন, বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক প্রতিরোধ ইত্যাদি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে লামা সহকারি তথ্য অফিসার খন্দকার তৌহিদ এর সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা নিবার্হী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দীন, মিল্কি রানী দাশ, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএম ইমতিয়াজ, লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক তমিজ উদ্দীন ও টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের উপজেলা সমন্বয়কারী একেএম রেজাউল হক। এছাড়া সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, উন্নয়ন বোর্ডের পাড়াকর্মী, ইউপি সদস্যরা অংশগ্রহণ করেন।