শিরোনাম
রামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদলবান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণ

আলীকদম নয়াপাড়া ইউনিয়ন পরিষদে উম্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

৩৫

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম ॥

বান্দরবানের আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদে অর্থ বছর ২০২২/২০২৩ ইং সনের উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।

তৃণমূল পর্যায়ে সচ্ছতা,জনসম্পৃক্তা, জবাবদিহিতা, নিশ্চিতকরণ ও জন অংশ গ্রহণের মাধ্যমে স্থানীয় সরকারের টেকসই উন্নয়নের লক্ষ্যে ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও অংশগ্রহণ মূলক মোট ১ কোটি ৭ লক্ষ ৯৭ হাজার ২০ টাকার বাজেট ঘোষনা করা হয়।

বৃহস্পতিবার (২ জুন ) সকাল ১১ ঘটিকার সময় পরিষদ সভাকক্ষে ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কফিল উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট সভায় উপস্থিত সকলের সম্মুখে বাজেট পত্র পাঠ করেন পরিষদ সচিব মোঃ আবু হানফি রাজু। এতে সর্বমোট সম্ভাব্য রাজস্ব আয় ধরা হয় ১০ লাখ ৯৭ হাজার ২০ টাকা এবং সম্ভাব্য উন্নয়ন আয় ৯৭ লক্ষ টাকা।

উম্মুক্ত বাজেট সভায় উপস্থিত ছিলেন,আলীকদম উপজেলা আওয়ামীলীগের সদস্য অনিল কান্তি রুদ্র,৩নং নয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ইছাক,প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা,ইউপি সদস্য বশির আহমদ , ইউপি সদস্য আনোয়ার ইসলাম মনু মেম্বার, গ্রাম সর্দার রুহুল আমিন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।