শিরোনাম
রামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদলবান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় জেনারেল হাসপাতাল সহ ৭ প্যাথলজি ও ডায়গনষ্টিক সেন্টারে সিলগালা

৫০

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

লামা উপজেলায় অনুমোদন বিহীন ৬টি প্যাথলজি ও ডায়গনষ্টিক সেন্টারে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের নির্দেশ মতে অভিযান পরিচালনা করে সিলগালা করে দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মইনুদ্দীন মোরশেদ।

উপজেলার রুপসীপাড়া ইউনিয়ন ও পৌরসভা এলাকায় (৩১মে) মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার টিম, সেনিটারী ইন্সপেক্টর মাধবী লতা আসাম, মেডিকেল টেকনোলজিষ্ট মোঃ মাহাফুজুর রহমান ও লামা থানা পুলিশ টিম উপস্থিত ছিলেন। অভিযানে নিবন্ধন না থাকায় আজিজনগর জেনারেল হাসপাতাল, মেমোরি ডায়গনস্টিক সেন্টার, পাহাড়িকা ডায়গনস্টিক সেন্টার, সেবা প্যাথলজি সেন্টার ও রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ফেমাস ডায়গনস্টিক সেন্টার সিলগালা করা হয়। একই সাথে একাধিক রোগীর সিট রাখার দায়ে শান্তি নিকেতন ও আদর্শ ফার্মেসীর ভিতরের রুম পরবর্তী নির্দেশ না দেওযা পর্যন্ত সিলগালা সহ ফার্মেসীেতে একের অধিক রোগীর সিট না রাখার ব্যাপারে নির্দেশ দেন স্বাস্থ্য কর্মকর্তা।

এদিকে উপজেলার বিভিন্ন ইউনিয়নেও অনুমোদন বিহীন বেশ কয়েকটি ডায়গনষ্টিক সেন্টার রয়েছে বলে জানা গেছে। ডায়গনষ্টিক সেন্টারে সিলগালার সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মইনুদ্দীন মোরশেদ বলেন, মালিকরা বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় পৌরসভা ও রুপসীপাড়া ইউনিয়ানের ৬টি ডায়গনষ্টিক সেন্টারে সিলগালা করে দেওয়া হয়েছে। অভিযানের মাধ্যমে অন্য ইউনিয়নের অনুমোদন বিহীন প্যাথলজি ও ডায়গনষ্টিক সেন্টার গুলোর বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।