শিরোনাম
বান্দরবানের আলীকদমে বিদ্যালয়ের মেরামত কাজে লক্ষ লক্ষ টাকা লোপাট !অবশেষে চিকিৎসাধীন পুরোহিতের মৃত্যুতে শোকপার্বত্য চট্টগ্রামে কৃষকদের উন্নয়নে সরকার আন্তরিকশিক্ষার প্রসার ও জনকল্যাণ নিশ্চিত করতে সেনাবাহিনী মানবিক: বাঘাইহাট জোনকর্ণফুলী কলেজে তালিজোড়া দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম, ৩৭ এর মধ্যে কর্মরত ১০ শিক্ষকপ্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেক্রীড়া প্রতিভা খুঁজতে মাটিরাঙ্গায় ‘নতুন কুঁড়ি’র বাছাই পর্ব অনুষ্ঠিতশিক্ষকরা শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতেও শেখান, ‘স্বপ্নবাহক’ বইয়ের মোড়ক উম্মোচনমহালছড়ির মুবাছড়ি বন বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিতপুলিশ বা প্রশাসন একা মাদক নির্মূল করতে পারবে না

আগামী ১৫ জুন এই পৌরসাভার নির্বাচন অনুষ্ঠিত হবে

বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: রাশিদা সুলতানা

৫১

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি অতিদূর্গম বাঘাইছড়ি পৌরসভার আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রার্থী ও গনমান্যা ব্যাক্তিদের নিয়ে এক মতবিনিময় সভা অনিুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার রাশিদা সুলতানা।

প্রধান অতিথি বক্তব্য তিনি বলেছেন বাংলাদেশ নির্বাচন কমিশন চাই সাধারণ মানুষ যাতে নিরভয়ে ভোট অধিকার প্রয়োগ করতে পারে । সেটা আমরা নিশ্চিত করবো। যাতে সাধারণ মানুষ নিজের ভোট নিজে দিতে পারে।

মানুষের মাঝে আতঙ্ক বিরাজ না করে সাধারণ ভোটার যাতে ভোট কেন্দ্র গিয়ে সুন্দর ভাবে নিজের ভোট প্রধান করতে পারে । সেই ব্যবসস্থহা আমরা করবো। যারা ভোটের পরিবেশ নষ্ট করবে তাদেরকে কোন ছাড় দেওয়া হবেনা। বর্তমান নির্বাচন কমিশনের এটি হবে প্রথম নির্বাচন।

সভায় চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান, রাঙ্গামাটির জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদ্‌দাছ্ছের হোসেন, মারিশ্যার বিজিবি জোন কমান্ডার লেঃ কর্ণেল আনোয়ার হোসেন ভূঁইয়া, বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্ণেল মুনতাসীর রহমান, আনসার কমান্ডার সোহাগ পারভেজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফুল ইসলাম, ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আগামী ১৫ জুন এই পৌরসাভার নির্বাচন অনুষ্ঠিত হবে।