শিরোনাম
রামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদলবান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণ

মাটিরাঙ্গায় আরো ছয়টি ডায়াগনস্টিক সেন্টার ও ডেন্টাল কেয়ার সিলগালা

৪৯

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

দেশব্যাপী অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে চলমান অভিযানের অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৩টি ডায়াগনস্টিক সেন্টার ও ৩টি ডেন্টাল কেয়ারকে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩০মে) দুপুরে মাটিরাঙ্গা উপজেলার গোমতী, তবলছড়ি ও তাইন্দং ইউনিয়নে অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃলা দেব।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার অনুমতি পত্র না থাকায় ও বিএমডিএস এর নিবন্ধন ব্যতীত দন্ত চিকিৎসার চেম্বার করা এবং মোবাইল কোর্ট পরিচালনার খবর পেয়ে প্রতিষ্ঠান বন্ধ করে চলে যাওয়ায় মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর বিভিন্ন ধারায় গোমতী পপুলার ডায়াগনস্টিক সেন্টার এবং তাসফিয়া ডেন্টাল কেয়ার, তবলছড়ির সেবা ডায়াগনস্টিক সেন্টার, তাইন্দংএ মডার্ণ ডেন্টাল কেয়ার, বারিয়া ডেন্টাল কেয়ার এবং অনুমোদন ব্যাতিত ল্যাবটেস্ট পরিচালনা করার অপরাধে মীর হোসেনের ব্লাড টেস্ট ল্যাব সীলগালা দেয়া হয়।

অভিযানকালে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিল্টন ত্রিপুরা, স্যানিটারী ইন্সপেক্টর মিজানুর রহমান, এমটি (ল্যাব) ফারুক হোসেন, মাটিরাঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ হাবিবুল্লাহ উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃলা দেব বলেন, ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার অনুমতি পত্র না থাকায় ও বিএমডিএস এর নিবন্ধন ব্যতীত দন্ত চিকিৎসার চেম্বার করায় অভিযান পরিচালনা করা হয়। আগামীতে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।