শিরোনাম
রামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদলবান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণ

দীঘিনালায় উন্নয়ন বোর্ডের সোলার বিতরন

৪৫

॥ মোঃ সোহেল রানা, দীঘিনাল ॥

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রত্যন্ত এলাকার লোকজনের মাঝে সোলার হোম সিস্টেম বিতরন করা হয়েছে। সোমবার(৩০মে) সাড়ে ১২টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে আয়োজনে দীঘিনালা উপজেলার ২নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদের সামনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধী পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প-২য় পর্যায় শীর্ষক প্রকল্পের উপকারভোগীদের পরিবারদের মাঝে সোলার হোস সিস্টেম বিতরন করেন প্রধান অতিথি খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

বোয়ালখালী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য উন্নয়ন বোর্ড প্রকল্প পরিচালক যুগ্মসচিব মোঃ হারুনর রশীদ, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম প্রমূখ।

আলোচনা সভায় প্রধান অতিথি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুর এমপি বলেন, প্রধানমন্ত্রী ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়া লক্ষে যেসব দূর্গম এলাকায় বিদ্যুৎ পৌছে দিতে সময় লাগবে সেসব এলাকায় সোলার সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ পৌছে দিচ্ছে। তিনি আরো বলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পার্বত্যঞ্চলের ভাগ্য উন্নয়নের কাজ করছে যার স্বপ্ন দেখছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পার্বত্য অঞ্চলে পাহাড়ী বাঙ্গালি শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে হবে।

আলোচনা সভাশেষে বোয়ালখালী ইউনিয়নের দূর্গম এলাকার ২শত ৫১ পরিবারকে সোলার সিস্টেম বিতরন করা হয়।