শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

দীঘিনালায় তিন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

৫৯

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে তিনটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।

রবিবার (২৯ মে) বিকেলে দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা ও দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন নাজমুন নেসা মীম-এর নেতৃত্বে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্যানিটারী ইন্সপেক্টর তর্জিত চাকমাও উপস্থিত ছিলেন।

অভিযানে নিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বোয়ালখালীর পার্বত্য ডায়াগনস্টিক ল্যাব-১, পার্বত্য ডায়াগনস্টিক ল্যাব-২ ও ছোটমেরুং’র কাজী ফার্মেসী ল্যাব সহ তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়। পাশাপাশি ডায়াগনস্টিক সেন্টার পরিচালনায় ত্রুটি থাকায় দীঘিনালা বাস টার্মিনাল সংলগ্ন গ্রীনলাইফ ডায়াগনস্টিক সেন্টার, পার্বত্য ডায়াগনস্টিক ল্যাব-২ ও ছোট মেরুং’র কাজী ফার্মেসীকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা জানান, গুণগত স্বাস্থ্য সেবা নিশ্চিতে উপজেলার বেশ কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছি। এ সময় মেডিকেল প্রাকটিস ও প্রাইভেট ক্লিনিক ও ল্যাবরেটরীজ (রেগুলেশন) অর্ডিনেন্স ১৯৮২ আইনের ১৩ ধারা অনুযায়ী ৩ টি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা ও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।