শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

বান্দরবানে র‌্যাবের অভিযান চালিয়ে গাজাসহ দুইজন আটক

৫৯

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানে গভীর রাতে অভিযান চালিয়ে সাড়ে ৬ কেজি গাজাসহ নুরুল আবসার (৪৮)ও জাহাঙ্গীর আলম (৪১) নামে দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব -১৫।

রবিবার (২ মে) রাত সাড়ে ১২ টায় দিকে সদর উপজেলার ২ নং কুহালং ইউনিয়ের বাকীছড়া মুখ এলাকায় থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি নুরুল আবসার (৪৮), সে রাঙ্গুনিয়া থানার ৭ নং ওয়ার্ডের পূর্ব খুরুশিয়া ফকির টিলা গ্রামের মৃত শামসুল আলমের ছেলে ও অপর একজন জাহাঙ্গীর আলম (৪১),সে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার কাদিরপুল গ্রামের মৃত আজিজুল্লাহ ছেলে।

র‌্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ মেজর মোঃ পারভেজ আরেফিন এর নেতৃত্বে রাতে অভিযান পরিচালনা করেন । এসময় সন্দেহ হলে একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে সাড়ে ৬ কেজি গাঁজা সহ দুইজন ব্যক্তিকে আটক করা হয়।

বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান,আটককৃত ব্যাক্তিদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক পাচারের দায়ে মামলা প্রক্রিয়াধীন।