শিরোনাম
বান্দরবানের আলীকদমে বিদ্যালয়ের মেরামত কাজে লক্ষ লক্ষ টাকা লোপাট !অবশেষে চিকিৎসাধীন পুরোহিতের মৃত্যুতে শোকপার্বত্য চট্টগ্রামে কৃষকদের উন্নয়নে সরকার আন্তরিকশিক্ষার প্রসার ও জনকল্যাণ নিশ্চিত করতে সেনাবাহিনী মানবিক: বাঘাইহাট জোনকর্ণফুলী কলেজে তালিজোড়া দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম, ৩৭ এর মধ্যে কর্মরত ১০ শিক্ষকপ্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেক্রীড়া প্রতিভা খুঁজতে মাটিরাঙ্গায় ‘নতুন কুঁড়ি’র বাছাই পর্ব অনুষ্ঠিতশিক্ষকরা শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতেও শেখান, ‘স্বপ্নবাহক’ বইয়ের মোড়ক উম্মোচনমহালছড়ির মুবাছড়ি বন বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিতপুলিশ বা প্রশাসন একা মাদক নির্মূল করতে পারবে না

রাঙ্গামাটি জেলার লংগদু থানা শ্রেষ্ঠ থানা নির্বাচিত

৩৬

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখায় এপ্রিল মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নে রাঙ্গামাটি জেলার মধ্যে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে লংগদু থানা।

রবিবার (২৯ এপ্রিল ) দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক এক সভায় লংগদু থানাকে শ্রেষ্ঠ থানা হিসেবে ঘোষণা করা হয়।

এ সময় জেলা পুলিশ সুপার মীর মোদ্দাচ্ছের হোসেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার সব ইউনিটের সঙ্গে যুক্ত হয়ে আইনশৃঙ্খলা বিষয়ে সার্বিক দিক নির্দেশনা দেন। পরে আনুষ্ঠানিকভাবে লংগদু থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন জেলা পুলিশ সুপার এর হাত থেকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট গ্রহণ করেন।

এ সময় জেলা পুলিশ লংগদু থানার (এসআই নিঃ) আনোয়ার হোসেন ও মনিরুল হককে শ্রেষ্ঠ (এসআই) হিসেবে নির্বাচিত করা হয়।