শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির প্রবীণ সাংবাদিক জহুরুল হক আর নেই

৬২

॥ মীর মোঃ লোকমান হোসেন ॥

রাঙ্গামাটির প্রবীণ সাংবাদিক একেএম জহুরুল হক আর নেই। তিনি গতকাল ২৯ মে রাত ৮টার দিকে চট্টগ্রাম শহরের অক্সিজেন বালুছড়াস্থ তার ছেলের বাসায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

তিনি বিগত আট বছর পূর্বে ব্রেইন স্ট্রোক করার পর থেকে পক্ষাঘাতগ্রস্থ অবস্থায় অসুস্থ জীবন-যাপন করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়ে ও নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রাঙ্গামাটির ৮০দশকের একমাত্র ডিগ্রিধারী স্বনামধন্য পেশাদার সাংবাদিক, বিনয়ী ও নিখাদ ভদ্র লোক হিসেবে বেশ খ্যাতি ছিল। তিনি গণমাধ্যমে ইংরেজি সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দেশজুড়ে স্বনামধন্য ছিলেন একেএম জহুরুল হক। বাংলাদেশ সংবাদ সংস্থা, দি ডেইলি স্টার, নিউ এইজ, বাংলাদেশ অবজারভার এবং ইউএনবি সহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেন।

তিনি আশির দশকে রোহিঙ্গা সমস্যা এবং সুন্দরবন নিয়েও বেশকিছু আন্তর্জাতিক আলোড়ন সৃষ্টিকারী সংবাদ পরিবেশন করেন। তার মৃত্যুতে রাঙ্গামাটি সাংবাদিক মহল গভীরভাবে শোকাহত। এই বর্ষীয়ান সাংবাদিক এর মৃত্যুতে সাপ্তাহিক পাহাড়ের সময় পরবিার ও নব গঠিত পার্বত্য সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয় ও তারঁ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।