শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

বান্দরবানে লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত

৬০

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানের বিভিন্ন মামলার জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করেছে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বুধবার (২৫ মে) বিকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে সাড়ে এক লক্ষ টাকা মূল্যে মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এসময় ভারপ্রাপ্ত অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খোরশেদুল আলম এর নির্দেশে দুর্গম এলাকার থানচিতে বিভিন্ন সময়ে বিজিবি ও পুলিশের অভিযানে আটককৃত গুলো ১ কেজি ২৭৫ গ্রাম আফিম ও চার বোতল বিদেশি মদ ধ্বংস করা হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন সদর কোর্ট মালখানার ভারপ্রাপ্ত ইনচার্জ এস আই প্রিয়েল পালিত,ও থানচি থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই মির্জা নুরুল আলম, নন,জিআরও রাজিব,তার সহকারী কনস্টেবল সজল কান্তি দে আরও উপস্থিত ছিলেন মালখানার কনস্টেবল আশীষ রুদ্র,কনস্টেবল মোঃ আরিফ সহ পুলিশ সদস্যগণ।