শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

দীঘিনালায় ৭দিন ব্যাপি নকশী কাঁথা প্রশিক্ষণ উদ্বোধন

৪১

॥ মোঃ সোহলে রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ি দীঘিনালা যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে ৭দিন ব্যাপী অপ্রতিষ্ঠানিক নকশী কাঁথা প্রশিক্ষণ উদ্বোধন শুরু হয়েছে।

বুধবার (২৫মে) সকাল সাড়ে ১০টায় দীঘিনালা যুব উন্নয়ন অধিদপ্তর‘র আয়োজনে দীঘিনালা বন বিহার জুম্মবী ক্লাবে ৭দিন ব্যাপি অপ্রতিষ্ঠানিক নকশী কাঁথা বিষয়ক প্রশিক্ষন উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা যুব উন্নয়ন উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপন চাকমা, সাংবাদিক মোঃ সোহেল রানা, অফিস সহকরাী মোঃ ছালাম মোল্লা ও সুপারভাইজার প্রদীপ চাকমা। এতে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করবেন, দীঘিনালা ক্ষুদ্র তাঁত শিল্পের (বিসিক) প্রশিক্ষক মোছাঃ বাছিরুন আক্তার।

উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ মিজানুর রহমান বলেন, জীবন জীবিকা নিবাহে প্রশিক্ষনের বিকল্প নেই। অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে হলে প্রশিক্ষন নিয়ে প্রশিক্ষন লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেকে স্বাবলম্বী করতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে শিক্ষিত বেকার যুব-যুবতীরা বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষন নিয়ে প্রকল্প গ্রহণের মাধ্যমে স্বাবলম্বী হয়েছে। নকশী কাঁথা বিষয়ক প্রশিক্ষণে ৩০জন নারী প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করছে।