শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

বান্দরবানে বঙ্গবন্ধু গোলকাপ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন

১১৫

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বান্দরবানের শুভ উদ্বোধন হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

শুক্রবার (২০ মে) বিকালে বান্দরবান জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজনে জাতীয় সংঙ্গীতে মধ্য দিয়ে আকাশের বেলুন ও পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এদিকে সকালে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে জেলা শহর জুড়ে আনন্দ শোভযাত্রা বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা মধ্য দিয়ে শুরু হয় ফুটবল খেলা প্রতিযোগীতা।

খেলায় প্রথম দিনে চকরিয়া শেখ জামাল ক্লাব বনাম ফেনী জেলা ফুটবল ম্যাচ শুরু হয়। এসময় ৯০ মিনিট উদ্বোধনী খেলায় চকরিয়া শেখ জামাল ফুটবল ক্লাব ৩-০ গোলে ফেনী জেলা ফুটবল দলকে পরাজিত করে।

উদ্বোধনী অনুষ্ঠানে ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটি ও অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, জেলা পুলিশ সুপার জেরিন আখতার, সদর জোন কমান্ডার লেফটেনেন্ট কর্নেল মাহমুদুল হাসান, সদস্য লক্ষীপদ দাশ, অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, পৌর মেয়র ইসলাম বেবীসহ গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।