শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

বান্দরবানে বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী ৩৯ জন পরিবার মাঝে চেক প্রদান

৯৯

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানে বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী কর্মকর্তা/কর্মচারীদের পরিবারের নিকট আর্থিক অনুদানের চেক প্রদান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২০মে) সকালে বান্দরবান জেলা প্রশাসক সভা কক্ষে জেলা প্রশাসন আয়োজনে এই চেক প্রদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় বান্দরবানে বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী ৩৯ জন সদস্যর পরিবারের মাঝে সর্বমোট ২ কোটি ৯৮ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

বক্তব্যে প্রধাব অতিথি বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতার সুযোগ পাচ্ছে দেশের মানুষ। তাই সবাইকে দেশের উন্নয়নে অংশ নেওয়ার পাশাপাশি নিজ নিজ পরিবারের সদস্যদের শিক্ষিত করে গড়ে তোলার প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ছাদেক, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।