শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

থানচিতে ট্রাক দুর্ঘটনায় চালক নিহত ও আহত ১

১২৬

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানে থানচিতে জীবননগর পাহাড় এলাকায় ট্রাক দুর্ঘটনায় গাড়ি চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ট্রাকের মালিক মোঃ সেলিম।

বৃহস্পতিবার (১৯ মে) রাত ১০টার দিকে বান্দরবান-থানচি সড়কের জীবননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে নিহত চালক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার জনার কেওঁচিয়া ৭ নম্বর ওয়ার্ডের সামিয়ার পাড়া বাসিন্দা সালেহ আহম্মদ ছেলে মোঃ মুসা।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বান্দরবান থেকে নির্মাণকাজে ব্যবহৃত ট্রােেক করে সিলেকশন বালু থানচির পথে জীবননগর পাহাড়ে এলাকায় পৌঁচ্ছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পাহাড়ে গভীর খাদে পড়ে যায়।

আরো জানা গেছে, থানচির জীবননগর পাহাড়ে ট্রাক দুর্ঘটনায় ঘটনাস্থলে গাড়ি চালক নিহত হয়েছে। আহত অবস্থায় একজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বলেন, বান্দরবান থেকে থানচিতে আসার বালু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে জীবননগরে গভীর খাদে পড়ে যায়।

তিনি আরো বলেন, এ ঘটনায় ট্রাকের মালিক গুরুত্ব আহত ও গাড়ি চালক ঘটনাস্থলে নিহত হয়। রাতের আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে হতাহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।