শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

দীঘিনালা জোন কাপ ফুটবল টুর্নামেন্টের ২৯তম আসর উদ্বোধন

৪২

॥ মো সোহেল রানা,দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন(সেনানিবাস) কর্তৃক জোন কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯মে) সকাল ৯টায় এ টুর্নামেন্ট উদ্বোধন করেন দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল চৌধুরী মোহাম্মদ ফাহিম আশরাফী, পিএসসি। এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের নতুন ইউনিটের যোগদানকৃত ৪ই বেঙ্গলের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রুমন পারভেজ।

উদ্বোধনী খেলায় উপস্থিত অংশগ্রহণ করেন মেরুং, বোয়ালখালী, কবাখালী, দীঘিনালা, বাবুছড়া ইউনিয়ন। উদ্বোধনী শেষে বোয়ালখালী ইউনিয়ন পরিষদ একাদশ বনাম দীঘিনালা ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করে। প্রথম রাউন্ডের বোয়ালখালী একাদশ ১১ গোলে এগিয়ে এবং দীঘিনালা একাদশ কোন গোল করতে পারেনি খেলা সমাপ্ত হয়।

এ সময় আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোনাল স্টাফ অফিসার মেজর মির্জা মেহেদী আসলাম বেগ, জোন মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ শাহনেওয়াজ, দীঘিনালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, নারী- ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান। মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রজ্ঞান জ্যাতি চাকমা, কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা প্রমুখ।