শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

মহালছড়িতে বিনামূল্যে চক্ষু ও ছানি রোগ বাছাই ক্যাম্প

৬৬

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে চট্টগ্রামের পাহাড়তলী দিশারী চক্ষু হাসপাতাল পরিচালনায় ও মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল’র সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ও ছানি রোগ বাছাই ক্যাম্প স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার ( ১৯ মে) মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সারা দিনব্যাপী ২ শতাধিক রোগীর বিনামূল্যে চোখের চিকিৎসা দেয়া হয়।

এ সময় চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম পাহাড়তলি চক্ষু হাসপাতালের ডা. শাহ আলম। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল। রোগী হিসেবে চক্ষু পরীক্ষা করেন মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমাসহ দুই শতাধিক চক্ষু রোগী।