শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

মানিকছড়িতে সন্ত্রাস-জঙ্গীবাদ, যৌতুক ও মাদকাসক্তি বিষয়ক জনসচেতনতা মূলক সভা

৭৮

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

মানিকছড়িতে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সন্ত্রাস, জঙ্গীবাদ, যৌতুক ও মাদকাসক্তি বিষয়ক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শহীদ উল্ল্যাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। এ সময় উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আব্দুল খালেক, সাবেক একতা যুব সংঘ’র সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, যুব প্রধান থো আই অং প্রু মারমা, মোঃ জাকারিয়াসহ উপজেলার বিভিন্ন স্বেচ্চাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বক্তারা বলেন, বর্তমানে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা। মাদকাসক্ত ব্যক্তি নিজের সাথে পরিবার ও সমাজকে ধ্বংস করছে। তাই সকলে সচেতন হতে হবে। যাতে মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করা যায়। তাছাড়া প্রতি বছর যৌতুকের কারণে অসংখ্য সংসারে বিচ্ছেদ ঘটছে। যা সামাজিক ব্যধিতে পরিণত হয়ে। যার কারণে পারিবারিক অশান্তি সৃষ্টি হচ্ছে। সামাজিক ভাবে যৌতুক কে না বলুন আন্দোলন আরো জোড়দার করতে হবে। এছাড়াও সন্ত্রাস-জঙ্গীবাদের বিপক্ষে সকলে সতর্ক থাকতে হবে। তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যাতে ভবিষ্যতে আর কেহ অপরাধ জগতের সাথে জড়িত হওয়ারও সাহস না পায়।