শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

সারাদেশের ন্যায় বান্দরবানেও বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

৫৯

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

দেশব্যাপী বিএনপি সহ বিরোধী নেতাকর্মীদের উপর আওয়ামিলীগ সমর্থিতদের হামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মে) বিকালে বান্দরবান শহর কাচা বাজার এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বান্দরবান জেলা বিএনপির সভাপতি ম্যাম্যা চিং সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন।

বক্তারা বলেন, অবৈধ সরকারকে আর সময় দেওয়া যাবে না। বর্তমান সরকার আওয়ামীলীগ ভোট চুরি করে ক্ষমতায় এসে সারাদেশে খুন গুম অত্যাচার নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে আর বিএনপি”র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে। শুধু তাই নয় ষড়যন্ত্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে বলে উল্লেখ করে। বক্তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার দাবী জানান।

সমাবেশে বান্দরবান জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাবেদ রেজা সহ জেলা-উপজেলা অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।