শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

কাপ্তাই কুকিমারা ১৩তম মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৫০

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়ন কুকিমারা পাড়ায় ১৩ তম মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) বিকালে কুকিমারা পাড়া মাঠে ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

কুইংয়া রোওয়া শিক্ষা উন্নয়ন সংস্থার আয়োজনে কুকিমারা পাড়া শিক্ষা উন্নয়ন সংস্থার সভাপতি হ্লাংহ্লামং মারমার সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। এতে প্রধান আর্শীবাদক ছিলেন কুকিমারা ধাম্মা সুখ বৌদ্ধ বিহার অধ্যক্ষ উঃ বিসারাদা মহাথের।

বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তঞ্চঙ্গ্যা, বান্দরবান ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এর পরিচালক চথুইপ্রু মারমা, ওয়াগ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি দে, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফুলাচিং মারমা প্রমূখ।

অনুষ্ঠানে প্রাথমিক হতে স্নাতক পর্যন্ত ১ শত ২২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে বান্দরবান ক্ষুদ্র নৃ- গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট কালচারাল অফিসার চথুইপ্রু মারমার পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।