শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

মহালছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) বর্মা’র ৪র্থতম মৃত্য বার্ষিকী স্মরণসভা

৭৫

॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গনতান্ত্রিক) প্রতিষ্ঠাতা তপন জ্যেতি চাকমা ওরফে বর্মা মৃত্যুর ৪ বছর পূর্তি উপলক্ষে প্রয়াত তপন জ্যেতি চাকমা ওরফে বর্মা’র অস্থায়ী বেদীতে পুষ্প স্তবক অর্পণ ও স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মে) সকাল ১১ টায় মহালছড়ির ব্রিজ পাড়ায় নিশি চাকমা’র সঞ্চালনায় ইউপিডিএফ (গনতান্ত্রিক) মহালছড়ি ইউনিট পরিচালক জ্ঞান চাকমার সভাপতিত্বে উপস্থিত প্রধান অতিথি হিসেবে ছিলেন, এম এন লারমা পন্থী জনসংহতি সমিতি (জেএসএস) খাগড়াছড়ি জেলা শাখার সহ সাধারণ সম্পাদক প্রিয় কুমার চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জন সংহতি সমিতি মহালছড়ি উপজেলা শাখার সভাপতি নীল রঞ্জন চাকমা, সহ-সভাপতি সঞ্জিবন চাকমা সমর। এছাড়া বিভিন্ন গ্রাম থেকে আগত কার্বারি, হেডম্যান, জনপ্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।

স্মরণসভায় বক্তারা প্রয়াত তপন জ্যেতি চাকমা’র স্মৃতিচারণ মূলক বিভিন্ন বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, বিগত ৪ বছর আগে নানিয়ারচর উপজেলার তৎকালীন উপজেলা চেয়ারম্যান প্রয়াত শক্তিমান চাকমা’র দাহক্রিয়া অনুষ্ঠান থেকে ফেরার পথে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের ফরেস্ট অফিস নামক এলাকায় প্রতিপক্ষের গুলিতে নিহত হন ইউপিডিএফ (গনতান্ত্রিক) প্রতিষ্ঠাতা তপন জ্যেতি চাকমা ওরফে বর্মা।