শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লংগদুতে সেনা জোনের উদ্যোগে গরীব ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

৯৮

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির লংগদু উপজেলার বিভিন্ন এলাকার গরীব ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার এবং ছোট ছেলে মেয়েদের টিশার্ট ও জামা বিতরণ করেছে লংগদু সেনা জোন (তেজস্বী বীর)।

রোববার (১মে) লংগদু সেনা জোনের নিজস্ব বৈচিত্র বিলাশ পার্কে এ ঈদ সামগ্রী বিতরণ করেন। এতে দেড় শতাধিক বাঙালী ও পাহাড়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসব ঈদ সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি সেমাই।

এছাড়াও দুই শতাধিক ছোট গরীব ছেলে মেয়েদেরকে টি শার্ট ও জামা প্রদান করা হয়। এসব ঈদ উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেছেন পাহাড়ি বাঙালি গরীব ও অসহায় লোকজন।
প্রধান অতিথি হিসেবে ঈদ উপহার বিতরণ করেন, লংগদু সেনা জোনের (তেজস্বী বীর) জোন কমান্ডার লেঃ কর্ণেল

খায়রুল ইসলাম পিএসসি, এসময় উপস্থিত ছিলেন, জোনের উপ-অধিনায়ক মেজর রিয়াজ আহম্মেদ পিএসসি, ক্যাপ্টেন মোঃ জাকারিয়া আল জন, ক্যাপ্টেন টিএম খায়রুল বাশার(আরএমও), মাষ্টার ওয়ারেন্ট অফিসার মোঃ সাকিরুজ্জামান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ নাছির উদ্দিন।

জোনের পক্ষ থেকে এই ধরণের সাহায্য সহযোগীতা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান জোন কমান্ডার ।