শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

কাপ্তাইয়ে চোরাই কাঠসহ আটক – ৩

১৪৩

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

কাপ্তাই কর্ণফুলী সদর রেঞ্জ এলাকা হতে কাঠ পাচারকালে অটোরিক্সাসহ তিন পাচারকারিকে আটক করেছে বন বিভাগ। শনিবার ভোর ৫ টা ৩০ মিনিটে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্ণফুলী রেঞ্জের সংরক্ষিত ১৯২৬ সনের বাগান হতে কাঠ কর্তন ও পাচারকালিন কাঠ ও অটোরিক্সাসহ তিনজনকে আটক করা হয়।

কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসাইন বলেন, গোপন সুত্রে খবর পেয়ে সদর বিট অফিসার আবু সাইদুল ইসলাম ও স্টাফগন অভিযান চালিয়ে সংরক্ষিত বনের ৩পিস সেগুন গোলকাঠসহ সিএনজি চালককে আটক করা হয়।

আটককৃতরা হলেন, তাজুল ইসলাম(৩০), মোঃ রিয়াজ (২০) ও মোঃ আঃ রহিম (৩০)। আটকৃতরা সকলে কাপ্তাই প্রজেক্ট এলাকায় বাংলা কলোনিতে বসবাস করে। বিকাল ৪টায় বন মামলা দায়ের করে আসামির রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়।