শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নানিয়ারচরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ ও করোনা সামগ্রী বিতরণ

৫৯

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

রাঙ্গামাটির নানিয়ারচরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ ও করোনা প্রতিরোধক সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৩০এপ্রিল) সকালে উপজেলা পরিষদের মাঠে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ফজলুর রহমান ও উপজেল পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের হাতে এসকল সামগ্রী তুলে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরজামাল হাওলাদার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অংলাপ্রু মারমা, উপসহকারী প্রকৌশলী মোঃ আইয়ুব আলী, জাইকা উপজেলা কর্মকর্তা জিনু চাকমা,স্থানীয় ইউপি সদস্য প্রিয়তোষ দত্ত প্রমুখ।

এর আগে উপজেলা চেয়ারম্যান এর কার্যালযয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যার মধ্যে জাইকার অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরণ এবং উপজেলার কৃষকদের জন্য পাওয়ার টিলার ক্রয় অন্যতম।

উল্লেখ্য, উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহায়তায় নানিয়ারচর উপজেলার ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ১৪৫ জোড়া বেঞ্চ টেবিল বিতরণ করা হয়।