শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

বান্দরবানে হত-দরিদ্র পরিবার মাঝে স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ

৫৯

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

বান্দরবানে সুবিধাভোগী হত-দরিদ্র পরিবার মাঝে প্রতি কেজি ১০ টাকায় স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) সকালে কাইচতলী এলাকায় প্রবেশমুখে সুবিধাভোগী মাঝে খাদ্যশস্য বিতরণ করেন ৪নং সুয়ালক ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান উক্যনু মার্মা।

এসময় এহসান উল্লাহ ডিলার কেন্দ্র হতে সুয়ালক ইউনিয়নের ২,৩,৮ ও নং ওয়ার্ডের প্রতি কেজি ১০ টাকা করে ২শত ২৫ টি পরিবারকে ৩০ কেজি করে ৬ হাজার ৭শত ৫০ কেজি খাদ্যশস্য বিতরণ করা হয়।
বিতরণীকালে ২নং ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন, ৩নং ওয়ার্ডের রফিকুল ইসলাম, ৮নং ওয়ার্ডের মজান আলী, ৯নং ওয়ার্ডের দুদ মিয়া সহ সর্বসাধারণ সুবিধাভোগী ও ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে খাদ্যশস্য ডিলার এহসান উল্লাহ জানিয়েছে, প্রতি সপ্তাহের মধ্যে তিন দিন খাদ্য বিভাগ বাস্তবায়নে সুবিধাভোগীদের মাঝে খাদ্যশস্য বিতরণ করা হয়। যার মূল্যে প্রতি কেজি ১০ টাকা।