শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

জুরাছড়িতে বাংলা নববর্ষ উপলক্ষে ডেবাছড়া গ্রামবাসীদের উদ্যোগে মহতী পূণ্যানুষ্ঠান

৬০

॥ জুরাছড়ি উপজেলা প্রতিনিধি ॥

জুরাছড়িতে প্রতিবছরের ন্যায় এবারো বাংলা নববর্ষ উপলক্ষে ডেবাছড়া গ্রামবাসীদের উদ্যোগে ২২ বারের মত সার্বজনীন বুদ্ধমূর্তি দান, সংঘদান,অষ্টপরিস্কার দান,হাজার বাতি দান,পিন্ডদান ও নানাবিধ দানানুষ্ঠান উৎসর্গ করা হয়েছে। ররিবার (২৪ এপ্রিল) সকালে ডেবাছড়া বৌদ্ধ বিহারে সার্বজনীন বুদ্ধমূর্তি দান, সংঘদান,অষ্টপরিস্কার দান,হাজার বাতি দান,পিন্ডদান ও নানাবিধ দানানুষ্ঠান করা হয়

ধর্মীয় উদ্ধোধনী সংগীতের মাধ্যেমে দেব মনুষ্য তথা জগতের সকল প্রাণী হিতসুখ মঙ্গলার্থে পঞ্চশীল প্রার্থনা করেন ভূমিকা চাকমা।

উপস্থিত পূণ্যার্থীদের উদ্দেশ্য বুদ্ধের অমৃতময় স্বধর্ম দেশনা প্রদান করেন সুবলং শাখা বনবিহারে অধ্যক্ষ শ্রীমৎ বুদ্ধশ্রী মহাস্থবির, রাঙ্গামাটি রাজবনবিহার থেকে আগত শ্রীমৎ জ্ঞানপ্রিয় মহাস্থবির, আর্যনন্দ মহাস্থবির।

ধর্মীয় অনুষ্ঠানটি পরিচালনা করেন ১ নং জুরাছড়ি ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার কিরন চন্দ্র চাকমা।