শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

জুরাছড়িতে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত

৪৬

॥ জুরাছড়ি উপজেলা প্রতিনিধি ॥

আজ ২৫ এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস। স্বাস্থ্য সচেতনতা বাড়াতে প্রতিবছর ২৫ এপ্রিল বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। এ বছর দিবসটি প্রতিপাদ্য, “উদ্ভাবনী কাজে লাগাই,ম্যালেরিয়া রোধে জীবন বাচাঁই”। দিবসটি উপলক্ষে জুরাছড়ি উপজেলায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচরা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,পার্বত্য এলাকা ম্যালেরিয়া প্রবণ হিসেবে আখ্যায়িত করা হলেও বিগত সময়ের তুলনায় বর্তমানে অনেকাংশে কম। মাঝে মাঝে দুই একজন ম্যালেরিয়া রোগী পাওয়া যায়। ম্যালেরিয়া নির্মূল করণের লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। ব্র্যাক কর্তৃক প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে চিকিৎসা সেবা সহ প্রতিবছর ম্যালেরিয়া প্রতিরোধ এবং স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর লক্ষে বিনামূল্যে মশারি দিয়ে যাচ্ছে সাধারণ জনগণের মাঝে। এজন্য আরো বেশী প্রত্যন্ত অঞ্চলে সচেতনতা বাড়ানোর জন্য জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের প্রতি অনুরোধ করেন।

সভায় আরো বক্তব্য রাখেন, জুরাছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস আলপনা চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনন্যা চাকমা, ১ নং জুরাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমন চাকমা, ব্র্যাক ম্যানেজার অনিল বরন দেওয়ান।