শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাইয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তারএম এন লারমা পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বনির্বাচনী সকল ওয়াদা পূরণ করা হবে: দীপেন দেওয়ান এমপিকাপ্তাই উপজেলার ভলুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত করার আশ্বাসলংগদুতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ও নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভাযানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদান

পাহাড়ের সামাজিক উৎসব বিঝু উপলক্ষে

জুরাছড়িতে বিশাল ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত

২৩২

॥ জুরাছড়ি উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলায় সকলের হিতসুখ মঙ্গল কামনায় বিঝু উপলক্ষে সুবলং শাখা বনবিহারের উদ্যোগে বিশাল ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সোমবার (১১ এপ্রিল) সকালে ধর্মীয় শোভাযাত্রায় গৌতম বুদ্ধের দেহ ধাতু পথ ও ত্রিপিটক খন্ড পরিক্রমা সহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচীর শুভ সূচনা করা হয়।

এসময় বিভিন্ন এলাকা থেকে শত শত পূন্যার্থী সহ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা, জুরাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমন চাকমা,বিহার পরিচালনা কমিটি সভাপতি ধলকুমার চাকমা এবং পরম পুজনীয় ভিক্ষু সংঘ ও স্থানীয় সকল গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।

শোভাযাত্রায় অংশ গ্রহণ কালে প্রবর্তক চাকমা জুরাছড়ি উপজেলার সকল জনগণকে বিঝুর শুভেচ্ছা জ্ঞাপন করে যাহাতে বিশ্বের সকল প্রকার অশুভ শক্তি দুরিভূত হয়ে যাহাতে সকলের সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায় সেজন্য ভিক্ষু সংঘের নিকট প্রার্থনা করেন।