শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতে ১০ টি মামলায় ১৩ হাজার ৭শ’ টাকা জরিমানা

৪১

॥ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতে ১০ টি মামলায় ১৩৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার দুপুর ১২ টা হতে ৩ টা পর্যন্ত কাপ্তাই নতুনবাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এসময় মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও ইহা ব্যবহারের সরঞ্জামাদি বিপণন নিয়ন্ত্রণ আইনে ১ জনকে ১ টি মামলায় ৪ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ধারায় ৯ টি মামলায় ৯ হাজার ৭০০ টাকাসহ সর্বমোট ১০ টি মামলায় ১৩ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম ও পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।