শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

নাইক্ষ্যংছড়িতে শিকারী নিহতের ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা, আটক ১

৪৮

॥ মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার কূরিক্ষ্যং শূকরমারা ঝিরিতে শিকারী আবুল বশর নিহতের ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় ১টি হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিবার। রোববার সকালে নিহতের ছেলে আবু বক্কর ছিদ্দিক বাদী হয়ে এ মামলা দায়ের করেন। নাইক্ষ্যংছড়ি থানায় যার নম্বর-৬।

বাদী মামলায় উল্লেখ করেন, তার পিতা একজন নিরীহ কৃষক। তারা বসবাস করেন পার্শ্ববতী রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিণ মৌলভীকাটার পাহাড়পাড়া গ্রামে। গত ৭ মার্চ সকালে স্থানীয় একদল শিকারী তার পিতা আবুল বশর(৪০) কে শিকারের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে ৯ মার্চ (বুধবার) সন্ধ্যায় তাকে মৃত অবস্থায় নিয়ে আনেন শিকারে অংশ নেয়া এ সব লোক।

নাইক্ষ্যংছড়ি থানাার অফিসার ইনচার্জ টান্টু সাহা বলেন, এ ঘটনাটি ঘটেছে নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের শূকরের ঝিরিতে। ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে ৩/৪ জনের নাম অজ্ঞাত নামায় একটি মামলা হয়েছে। যাদের মধ্যে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম ইমাম হোসেন। সে কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভী কাটার মো. শফি প্রকাশ আমিরের ছেলে। বাকী আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিহতের পরিবারের দাবী, আবুল বশরকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। যারা খুনি তাদেরকেই আসামী করা হয়েছে । এসময় মামলার অন্যান্য আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান তারা।