শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

লামা ইউএনও’র ফোন নম্বর ক্লোন করে টাকা দাবি

৩১

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

বান্দরবানের লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোস্তফা জাবেদ কায়সার এর সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন স্কুলের শিক্ষক সহ বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করে টাকা দাবি করেছে একটি প্রতারক চক্র। শনিবার (১৯ মার্চ) দুপুরে “লামা উপজেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলা” নামে ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়ে বিষয়টি সকলকে অবগত করেন ইউএনও মোঃ মোস্তফা জাবেদ কায়সার। এছাড়া এই বিষয়ে লামা থানায় জিডি করা হয়েছে।

স্ট্যাটাসে জানানো হয়, ‘সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে লামা উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এর নামে ভূয়া পরিচয়ে অনেকের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে, এতে কেউ কোন ধরনের বিভ্রান্ত না হওয়ার এবং কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য সকলকে অনুরোধ করা হলো.. অনুরোধক্রমে, উপজেলা নির্বাহী অফিসার, লামা, বান্দরবান পার্বত্য জেলা।

ইউএনও মোঃ মোস্তফা জাবেদ কায়সার বলেন, শনিবার দুপুরে কয়েকজন স্কুল শিক্ষক সহ অনেকের কাছ থেকে আমার সরকারি নাম্বার (০১৫৫০০০৭১৮০) থেকে ফোন করে টাকা চাওয়ার বিষয়টি জানতে পারি। তাদের ফোনে এ সময় আমার মোবাইল নম্বরটি ভেসে উঠেছে। অনেক শিক্ষককে তাদের স্কুলের ল্যাপটপ আসছে বলে টাকা দাবি করা হয়। আসলে এসব ফোন কল আমার নয়। এ ঘটনায় আমি বিব্রত। তাৎক্ষণিকভাবে বিষয়টি জানার পর সবাইকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে এবং এই বিষয়ে আমার অফিস সহকারী মোহাম্মদ আব্দুল্লাহ ছিদ্দিকী দিয়ে লামা থানায় সাধারণ ডায়েরি করেছি।

এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ইউএনও লামার পক্ষে অফিস সহকারী সাধারণ ডায়েরি করলে বিষয়টি আমরা অবহিত হই। এই বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।