শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

মহালছড়িতে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা- কর্মচারিদের বিদায় সংবর্ধনা

১০৫

॥ মিল্টন চাকমা, খাগড়াছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে অবসর জনিত ও বদলি জনিত কর্মকর্তা-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ মার্চ) দুপুর ২ টায় মহালছড়ির মনাটেক যাদুগানালা মৎস্য প্রকল্প সমিতির মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এ সময় মাইসছড়ি ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ ওয়াহিদ উল্যাহ’র সঞ্চালনায় ক্যায়াংঘাট ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক ত্রিশুল চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পরিবার পরিকল্পনা বিভাগের এডিসিসি ডা. সুভাষ বসু চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলার পরিবার পরিকল্পনা বিভাগের এডিসিসি ডা. আশুতোষ চাকমা, খাগড়াছড়ি জেলা সদর পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহাগ ময় চাকমা, দিঘিনালা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিতু দেওয়ান প্রমূখ।

অবসর জনিত বিদায়ী কর্মকর্তা-কর্মচারীরা হলেন, অফিস সহায়ক রুপায়ন তঞ্চঙ্গ্যা, এফডব্লিউএ আকাশী চাকমা, শিমন্তিনি চাকমা, পরিবার পরিকল্পনা সহকারি রামেসু মারমা, উপসহকারি মেডিকেল অফিসার ডা. অংগ্যজাই মারমা, সহা কারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা কল্পনা চাকমা, মাটিরাঙ্গা উপজেলা ইউএফপিও নিটোল মনি চাকমা, খাগড়াছড়ি জেলা এডিসিসি ডা. আশুতোষ চাকমা, এফডব্লিউভি উজ্জয়নী চাকমা। বদলীজনিত বিদায়ীরা হলেন, এফডব্লিউএ সুইলাপ্রু মারমা, মোছা. পারভিন আক্তার, এফপিআই বিনন্দ ত্রিপুরা, টিএফপিএ মিল্কি মারমা, ইউএফপিও নিটু দেওয়ান।
আলোচানার পর অবসর ও বদলীজনিত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ীদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।