শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

৫২

॥ মো: আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

যথাযথ মর্যাদায় ও উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

বৃহস্পতিবার (১৭ই মার্চ) সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও কেক কাটার মাধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।অতপর কেক কাটা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ওয়ালীউল্ল্যাহ, পৌর আওয়ামী লীগ সভাপতি হারুনুর রশিদ ফরাজি, উপজেলা সেচ্ছাসেবক লীগ’র সাধারণ সম্পাদক কামরুল ইসলাম,পৌর যুবলীগ’র সভাপতি মোশারফ হোসেন,পৌর স্বেচ্ছাসেবক লীগ’র সভাপতি শাহাদাত হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিরণ জয় ত্রিপুরা,পৌর আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক আলাউদ্দিন লিটন, উপজেলা যুবলীগ’র সভাপতি রকিবুল হাসান, উপজেলা ছাত্রলীগ’র সভাপতি তসলিম উদ্দিন রুবেল, সাধারণ সম্পাদক আবু তালেব প্রমুখ।

এসময় এম হুুমায়ুন মোরশেদ খাঁন বলেন,বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন সত্তা। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ,বঙ্গবন্ধু মানে স্বাধীনতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে সে স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করে যাব। এটাই বঙ্গবন্ধুর জন্মদিনে আমাদের অঙ্গীকার।

একই সময়ে উপজেলা পরিষদে স্থাপিত ফ্রীডম স্কোয়ারে ,মাটিরাঙ্গা উপজেলা পরিষদ,মাটিরাঙ্গা থানা, মাটিরাঙ্গা পৌরসভা,উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন,স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী সহ জনসাধারণবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।