শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

দীঘিনালায় দিনব্যাপি যুব উন্নয়নের জনসচেতনতামূলক প্রশিক্ষণ

৩৯

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥

মুজিববর্ষের আহবান যুব কর্মসংস্থান প্রতিপাদ্য ধারন করে খাগড়াছড়ির দীঘিনালায় দিনব্যাপি সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবকমূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

বুধবার(১৬মার্চ) সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবকমূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা প্রশিক্ষণে খাগড়াছড়ি জেলা যুব উন্নয়নের উপ- পরিচালক মোঃ মিজানুর রহমানের এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপন চাকমা। সামাজিক সংগঠন যুব ক্লাব পক্ষ থেকে বক্তব্য রাখেন পাবলাখালী যুব সংঘের সাধারন সম্পাদক ও সাংবাদিক মো: সোহেল রানা ও প্রশিক্ষার্থী শাহানাজ পারভীন প্রমূখ।

প্রশিক্ষনে প্রধান অতিথি ফাহমিদা মুস্তফা বলেন, যুবদের নিজে সচেতন হতে হবে এবং নিজ নিজ পরিবার ও এলাকায় মানুষদের সচেনত করতে হবে। বাল্য বিবাহ, মাদক, সঙ্গীবাদ, ইভটেজিং এসব এর ক্ষতিকর দিক সর্ম্পেকে যুবদের সচেতন থাকতে হবে। যুবরাই দেশের ্উন্নয়নের হতিয়ার শিক্ষিত বেকার যুবদেরকে সরকার যুব উন্নয়নের অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন বিষয়ে দক্ষ্য যুবশক্তিতে সৃষ্টি করে। প্রশিক্ষন নিয়ে যুবরা উদ্ধোক্তা হয়ে নিজের এবং অন্যদের কর্মসংস্থান তৈরি করে।

এতে খাগড়াছড়ি জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, সরকার যুব উন্নয়নের অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন বিষয়রে উপর প্রশিক্ষন দিয়ে শিক্ষিত বেকার যুবদের মাঝে প্রশিক্ষণ দিয়ে থাকে। এবং বর্তমান সরকার আরো উদ্দ্যোগ নিয়েছে ১৫লক্ষ বেকার যুব-যুবতীদেরকে ডাইভিং প্রশিক্ষণ দিয়ে বিদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে।