শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

৬৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥

সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে রাঙ্গামাটিতে মোঃ ফারুক (৪০) নামের এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ লাখ টাকার জরিমানা করেছেন, রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস ই এম ইসমাইল হোসেন এ রায় দেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাঙ্গামাটির কাউখালী উপজেলায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে মোঃ ফারুক বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েক দফায় ধর্ষণ করে। ধর্ষণের পর মেয়েটি গর্ভবতী হলে পরিবার বিষয়টি জানতে পারে। পরে সন্তান প্রসবের তিনদিন পর নবজাতকের মৃত্যু হয়। ডিএনএ টেস্টে নবজাতকের বাবা মোঃ ফারুক প্রমাণিত হয়।

রাঙ্গামাটি জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিকুল ইসলাম জানান, আগামী ৯০ দিনের মধ্যে অর্থদন্ডের টাকা পরিশোধ করতে না পারলে সম্পত্তি ক্রোক করে প্রাপ্ত অর্থ ভিকটিমকে দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।