শিরোনাম
দূর্গতদের সহায়তায় সেনা-বিজিবির উপস্থিই বেশী, জনপ্রতিনিধিরা কোথায় প্রশ্ন মানুষেরদূর্যোগকবলিত মানুষের পাশে কাপ্তাই ৪১ বিজিবি’র ত্রাণ বিতরণবন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে রামগড় ৪৩ বিজিবি’র ত্রাণ সামগ্রী বিতরণবাঘাইছড়িতে বিজিবি জোন কর্তৃক বন্যাদূর্গতদের মাঝে ওষুধ ও খিচুড়ি বিতরণমাটিরাঙ্গা জোনের উদ্যোগে বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভাকাপ্তাই নতুন বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনী প্রচার তুঙ্গেবাঘাইছড়িতে দুই শতাধিক পরিবারের মাঝে সেনা জোনের খাদ্য সামগ্রী বিতরণরাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে পাচারকালে ৯৫ কেজি মাছ সহ সিএনজি জব্দরাঙ্গামাটির রাজস্থলীতেও বন্যা ত্রাণ বরাদ্দে বৈষম্য এলাকাবাসীর ক্ষোভ

মানিকছড়ি উপজেলা কৃষকলীগ: আহবায়ক-শাহআলম, সদস্য সচিব-কামাল

৯৯

॥ মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

বাংলাদেশ আওয়ামী কৃষকলীগ মানিকছড়ি উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা কৃষকলীগের সদস্য সচিব খোকন চাকমা’র সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ শাহ আলম। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ মাঈন উদ্দিন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের আহবায়ক পিন্টু ভট্ট্যাচার্য। সভা বক্তব্য রাখেন, মানিকছড়ি উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, জেলা আহবায়ক কমিটির যুগ্ন-আহবায়ক টারজেন বড়ুয়া, চন্দন ত্রিপুরা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শমসের আলীসহ আরো অনেকে।

সভায় বক্তারা বলেন, স্বাধানীতা পরবর্তী সময়ে যুদ্ধবৃদ্ধস্থ এই দেশকে এগিয়ে নিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের কৃষকদের উপর ভরসা করেছিলেন এবং বলেছিলেন এদেশের কৃষকরাই দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কৃষকলীগ বাংলাদেশ আওয়ামীলীগের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত এবং এর অন্যতম সহযোগি সংগঠন হিসেবে কাজ করছে। বক্তারা আরো বলেন, বর্তমান আ.লীগ সরকারের সুসময়ে অনেকে বিএনপি-জামাত থেকে এসে আ.লীগে যোগ দিয়েছেন। তবে যারা দীর্ঘদিন ধরে আ.লীগের সাথে জড়িত তারা যেন আহবায়ক ও পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পান সেদিকে লক্ষ রাখার পরামর্শ দেন।

উপজেলা কৃষকলীগের সভাপতি মো. শাহ আলম’র সমাপনী বক্তব্য শেষে সভার প্রথম অধিবেশন সমাপ্তি ঘটে। পরে বর্তমান কমিটি বিলুপ্ত করে মো. শাহ আলমকে আহবায়ক ও মো. কামাল হোসেন’কে সদস্য সচিব করে নতুন ১৫ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন করা হয় এবং আগামী এক মাসের মধ্যে সকল ইউনিয়ন কমিটি করে উপজেলা কাউন্সিল করার নির্দেশ দেন।