শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

আওয়ামীলীগ সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী: মংসুইপ্রু চৌধুরী অপু

৫৭

॥ মোঃ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু বলেন,আওয়ামীলীগ সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বলেই ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপসানালয়ে সমভাবে উন্নয়ন করে যচ্ছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে অষ্টপ্রহরব্যাপী নামযজ্ঞ মহোৎসব ও র‌্যালী প্রদর্শনী অনুষ্ঠানে শীতবস্ত্র ও বাদ্যযন্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ধর্ম মানে শান্তি সংঘাত নয়। সমাজে ধর্মের নামে যারা বিভেদ সৃষ্টি করে,যারা সম্প্রদায়িকতা ছড়ায় তাদের সঙ্গ ছাড়তে হবে। মনে রাখতে হবে প্রত্যেক ধর্মের মধ্যে কিছু স্বার্থন্বেষী গোষ্ঠি থাকে। তাদেরকে চিহ্নিত করতে হবে। জঙ্গীবাদ ও মৌলবাদকে উৎখাত করে অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান তিনি।

এসময় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বজিত রায়, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, সহ-সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, যুগ্মসম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা ও মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পৌর কাউন্সিলর মোঃ রাকিবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু মন্দির প্রাঙনে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরাসহ মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।